,

পেটের ভেতরে এত কিছু! হতভম্ব চিকিৎসকরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পেটে অসহ্য ব্যথা। সন্দেহ হওয়ায় এক্স-রে করে দেখতে বলেন চিকিত্সক। তবে এক্স-রে’র ছবি হাতে পেয়ে চোখ কপালে ওঠে চিকিত্সকদের। পেটের ভেতরে গিজগিজ করছে পেন, ব্লেড ও তারের টুকরো। এরপর দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। অপারেশন শেষে পেট থেকে বের হয় ৩৩টি ধারালো বস্তু।সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ইশানগরে এ ঘটনাটি ঘটেছে। অপারেশন শেষে এখন সুস্থ আছেন যোগেশ (৩০) নামের ওই ব্যক্তি।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছোট থেকেই পেন, ব্লেড, তার ইত্যাদি গিলে খাওয়ার অভ্যাস ছিল যোগেশের। ফলে পেটে থাকা এসব জিনিসের ব্যথায় অস্থির হয়ে ওঠেন তিনি। শেষমেশ থাকতে না পেরে গত ১৪ জুলাই হাসপাতালে ভর্তি হয় যোগেশ। আর এরপরই বিষয়টি ধরা পড়ে চিকিৎসকদের কাছে।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা অপারেশনের পরে পেট থেকে বের হয় এসব বস্তু। চিকিত্সকরা জানান, আপাতত সুস্থ আছেন যোগেশ। তবে আরও কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর