মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ শিশু নিয়ে ভিক্ষাবৃত্তি, কথিত বাবাকে পুলিশে দিয়ে হাসপাতালে এএসপি

news-image

নিউজ ডেস্ক।। অসুস্থ শিশু নিয়ে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ধরা পড়েছেন এক দম্পতি। শিশুটির কথিত বাবা আটক হলেও কথিত মা শিশুটির সঙ্গেই আছেন। গতকাল বুধবার বিকেলে শাহাবাগ থানার শিক্ষা ভবন সংলগ্ন হাইকোর্টের সামনে অচেতন অবস্থায় শিশুটিকে নিয়ে ভিক্ষাবৃত্তি করার সময় ওই বাবা আটক হন।

জানা গেছে, হাইকোর্টের সামনে দাঁড়িয়ে জহিরুল নামে এক ব্যাক্তি ভিক্ষাবৃত্তি করছিলেন। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সুলতানা ইশরাত জাহান। তিনি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন। অফিস শেষে বাসায় ফেরার পথে বিষয়টি চোখে পড়ে তার।

পুলিশের এ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার সন্দেহ হয়। একজন পিতা অসুস্থ শিশুকে নিয়ে কীভাবে সাহায্য চাচ্ছেন। আমি লোকটিকে জিঙ্গাসাবাদ করলে সে সঠিক উত্তর না দিয়ে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় শাহাবাগ পুলিশকে দিয়ে ওই লোকটিকে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘শিশুটির কথিত মা জোসনাকে সাথে করে নিয়ে অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসি। শিশুটির পিঠে পুরাতন পোড়া জখম রয়েছে। এবং শিশুটি চরম অসুস্থ।’

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘শিশুটিকে নিয়ে এদিক-সেদিক ছুটাছুটি করে শিশুটিকে প্রথমে বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুটিকে জেনারেল ওর্য়াডে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে জরুরি বিভাগে আনা হয়। এখানে প্রথমে ভর্তি না নিতে চাইলেও, পরে তারা ভর্তি নেন শিশু ওয়ার্ডে। সেখানে নেওয়ার পর, সেই ওয়ার্ডের চিকিৎসকরা তাকে (শিশুটিকে) দেখে বলেন, তার অবস্থা খুবই খারাপ তাকে এখানে রাখা যাবে না, তার এই মুহুর্তে আইসিইউতে নেওয়া দরকার। কিছুক্ষণ পর সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কিছুক্ষণ অক্সিজেন দিয়ে শিশুটিকে মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে রেফার্ড করেন। পরে শিশুটিকে অক্সিজেনসহ একটি ভাড়া অ্যাম্বুলেন্সে করে সাড়ে ৮ টার দিকে মহাখালীর ওই হাসপাতালের উদ্দেশে রওনা হই।’

তিনি বলেন, মানবিক দিক থেকে শিশুটিকে বাঁচানোর জন্য আমার যতটুকু চেষ্টা করা দরকার আমি তাই করব।’

পুলিশের ওই কর্মকর্তার সঙ্গে রাত সোয়া ১০টায় মুঠোফোনে আবার যোগাযোগ করা হলে তিনি জানান, ঢামেক হাসপাতাল থেকে যে সমস্যার কথা বলে চিকিৎসকরা শিশুটিকে মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে রেফার করেছেন, সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছেন শিশুটির ওরকম কোনো সমস্যা নেই, তাই তারা আবার শিশুটিকে ঢামেক হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে শাহাবাগ থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, ‘শিশুটির কথিত বাবাকে আটক করে থানায় রাখা হয়েছে। শিশুটির কথিত মা জোসনা আছে শিশুটির সাথে। তবে ধরা পড়ার পর জোসনা বলেছেন, তারা হাইকোর্টে ফুটপাতে থাকে এবং ভিক্ষাবৃত্তি করে।’

পুলিশের জেরার মুখে ওই নারী আরও জানান, সাত মাস আগে এক নারী তার কাছে শিশুটিকে দিয়ে চলে যান। সেই থেকে শিশুটি তাদের কাছেই থাকে। এদিকে চিকিৎসকরা বলেছেন, শিশুটি পুষ্টিহীনতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত। উৎস: দৈনক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক