,

সরাইলে প্রতিবন্ধী না হয়েও ভাতার কার্ড পেলেন সচ্ছল ব্যক্তি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিবন্ধী না হয়েও অসচ্ছল প্রতিবন্ধী হিসেবে সরকারি ভাতার কার্ড পেলেন সদরের উত্তম শিল্পালয়ের মালিক উত্তম কর্মকার। তিনি উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দক্ষিণ কালিকচ্ছ কর্মকারপাড়ার সুধাংশু কর্মকারের ছেলে। এদিকে একজন সুস্থ-সবল ও স্বাভাবিক চলাফেরার ধনাঢ্য মানুষের ভাগ্যে অসচ্ছল প্রতিবন্ধীর ভাতার কার্ড জুটেছে, বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অপরদিকে বিষয়টি জেনে উপজেলা সমাজসেবা বিভাগের লোকজন নড়েচড়ে বসেন।

বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম সেই প্রতিবন্ধী ভাতার কার্ডটি জব্দ করেন। তিনি সাংবাদিকদের বলেন, তথ্যগত ভুলে এই কার্ড উত্তম কর্মকারের নামে হয়ে গেছে। আসলে কার্ডটি তার প্রতিবন্ধী সাত বছর বয়সী ছেলের নামে হওয়ার কথা ছিল। উত্তম কর্মকারের নামে হওয়া ভাতার কার্ডটি বাতিল করা হবে।

প্রতিবন্ধী ভাতা কার্ড হওয়া প্রসঙ্গে উত্তম কর্মকার সাংবাদিকদের বলেন, আমার ছেলে প্রতিবন্ধী। এই কার্ড আমার ছেলের নামে হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী বলেন, উত্তম কর্মকারের নামে আমিই প্রতিবন্ধী ভাতার কার্ড করিয়েছি। উত্তম কর্মকারের হাতের একটি আঙ্গুল অর্ধেকটা কাটা, সেই হিসেবে তিনি প্রতিবন্ধী। ইউপি চেয়ারম্যান প্রশ্ন রাখেন, ধনাঢ্য ব্যক্তি কি প্রতিবন্ধী ভাতা পেতে পারেন না ?

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর