,

সরাইলে নিরাপদে সড়ক পারাপার বিষয়ে কর্মশালা

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার” শীর্ষক কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের উদ্যোগে  অনুষ্ঠিত এই কর্মশালায় শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দেড় হাজার শিক্ষার্থী নিরাপদ সড়ক পারাপারের উপর দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে। কর্মশালায় পথ চলা, রাস্তা পার হওয়া, রাতে রাস্তা চলাচল, শিশুদের সড়ক ব্যবহার, রাস্তা থেকে দূরে খেলাধূলা, যানবাহনে উঠা নামা, চলন্ত বাসে বসা, গাড়িতে না ঘুমানো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে ১২০জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগীদের মধ্যে সেরা ১০জনকে পুরষ্কার দেওয়া হয়।
কর্মশালা উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ বিল্ল¬াল মিয়া। বক্তব্য রাখেন ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের সোশ্যাল কমিউনিকেটর জি.এম রেজা সুমন, ভৈরব ব্র্যাকের যোগাযোগ কর্মী মোঃ আবুল বাশার, সরাইল ব্র্যাকের যোগাযোগকর্মী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস