,

কন্ট্রোলার রুম থেকে পাইলটকে অন্যরকম বিয়ের প্রস্তাব! (ভিডিওসহ)

news-image

লাইফস্টাইল ডেস্ক : উত্তর ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া। সেখানে পল নামের এক সুদর্শন পুরুষ এয়ার কন্ট্রোলার অফিসার হিসেবে কাজ করেন। তার প্রেমিকা এসমি পাইলট হিসেবে কর্মকত। এ বছর মার্চে এসমি তার জন্মদিনে যে চমকে দেওয়ার ঘটনার সম্মুখীন হয়েছেন তা তিনি আজীবন মনে রাখবেন।এসমি মাত্রই লাটভিয়ার রিগা থেকে তার প্লেন নিয়ে এস্তোনিয়ার টালিন বিমানবন্দরে অবতরন করলেন।

কন্ট্রোলার রুম থেকে তার প্রেমিক পল মাইক্রোফন এ এসমিকে বলছেন, “আমি জানি আর ১ ঘন্টা ৩০ মিনিট পরই তোমার জন্মদিন। কাজেই তোমার জন্য বিশেষ উপহার নিয়ে এসেছি আমি। এটা যতটা উপহার তার থেকে তোমার প্রতি আমার একটি জিজ্ঞাসা। তুমি কি আমাকে বিয়ে করবে?” এসমি এসবের জন্য একদমই প্রস্তুত ছিলেন না। কি বলবেন তাও বুঝতে পারছিলেন না। লজ্জা পাচ্ছিলেন পাশাপাশি অবাকও হয়েছেন প্রিয় পলের কাছ থেকে এ ঘটনার জন্য। এরপর এসমি বললেন, “হ্যা, অবশ্যই।”

পাইলট থেকে নামার পর এসমির সাথে দেখা করেন পল। প্রিয়তমার সামনে হাঁটু গেড়ে বসে আংটি পড়িয়ে দেন তিনি। এয়ার কন্ট্রোলার রুম থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে আর আছে বলে মনে হয়না। তবে এসমি তার জন্মদিনে যে সারপ্রাইজ প্রেমিকের কাছ থেকে পেয়েছেন তা তিনি কোনদিনই ভুলবেন না- এটা নিশ্চিত।

https://www.youtube.com/watch?v=VVYgXopfzmE

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর