,

ভ্রাম্যমান আদালত সরাইলে ইভটিজিং ও মাদক সেবনকারীর দেড় বছরের জেল

download (4)মাহবুব খান বাবুল : সরাইলে ইভটিজিং ও মাদক সেবনের দায়ে কবির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে দেড় বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের আদালতে এ রায় দেয়া হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার সদর ইউনিয়নের হালুয়া পাড়া এলাকার বাসিন্ধা মৃত আফজাল মিয়ার ছেলে কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইভটিজিং এর অভিযোগ করে আসছেন স্থানীয় লোকজন। সেই সাথে রয়েছে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই জাকির কবিরকে মাদক সেবন অবস্থায় গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাকে হাজির করা হয় ভ্রাম্যমান আদালতে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন ইভটিজিং এর জন্য এক বছর ও মাদক সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কবিরকে জেল হাজতে প্রেরন করেন।

 

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে