কথায় কথায় সব বাঙালিই যে ভুলগুলো করে থাকেন!

news-image

না, শুধু অবলাকান্তই নন, সত্যি সত্যিই আমাদের অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। কথা বলার সময় আমরা বাঙালিরা এমন কিছু কমন ভুল করে থাকি, একটু ভাবলেই দেখা যাবে আসলে সেই কথাগুলোর কোনো মানেই হয় না। ভুল, কিন্তু মারাত্মক বিপদের কিছু নয়। এই ভুল বেশ মিষ্টি। আর সেই সব ভুলের একছত্র অধিকার শুধু যেন বাঙালিদেরই। কথায় কথায় আপনিও এই ভুলগুলাে করে

থাকেন এ কথা আমি নিশ্চিত। কি, বিশ্বাস হচ্ছে না, তাইতো? তাহলে একবার প্রমান হয়ে যাক আপনি এই ভুলগুলো করে থাকেন কিনা? যেমন :

১. আমাদের তো লাভ ম্যারেজ করে ‘বিয়ে’ হয়েছে। ২. সত্যি ছেলেটার ‘গলা’র ভয়েসটা খুব সুন্দর। ৩. স্টেশন থেকে নেমে আমার বাড়ি ‘পায়ে’ হেঁটে ঠিক পাঁচ মিনিট। ৪. কত মানুষ ‘খোলা’ আকাশের নিচে বসে থাকে। ৫. দুপুরে তো ‘লাঞ্চ’ খেলেন না, রাতে ‘ডিনার’টা কিন্তু খেয়ে যাবেন প্লিজ। ৬. ভাই চার কপি ‘জেরক্স’ করে দিন। ৭. আজ ‘রাতে’ আবার নাইট ডিউটি আছে। ৮. ‘প্রতিদিন’ ডেইলি প্যাসেঞ্জারি করতে আর ভাল লাগে নারে ভাই। ৯. কাল ‘সকালে’ আমি মর্নিং ওয়াকে যাবই যাব। ১০. ও মা! মেয়েটাকে তো পুরো ‘ডল’ পুতুলের মতো দেখতে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির