,

বাংলাদেশের মানুষের প্রচেষ্টায় আমি বেঁচে আছি: ভারতীয় জেলে রবীন্দ্রনাথ

news-image

ট্রলার ডুবে যাওয়ার পর বাঁশসহ ট্রলারের ভাসমান সরঞ্জাম ধরে ভেসে ছিলেন ভারতীয় জেলে রবীন্দ্রনাথ দাস।উত্তাল সাগরে ঢেউয়ের সঙ্গে টানা চার দিন লড়াই করে বেঁচে ছিলেন তিনি।ডুবে যাওয়া ট্রলারের ১৫ জন সহকর্মীর সঙ্গে সাগরে ভাসছিলেন রবীন্দ্রনাথ দাশ। একে একে সবাই ডুবে গেলেও একমাত্র তিনিই বেঁচে ফিরেছেন। গত বুধবার তাকে কুতুবদিয়া চ্যানেল থেকে উদ্ধার করে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ।

বৈরি আবহাওয়ায় ডুবে যাওয়া ট্রলারের জেলে রবীন্দ্র দাশকে উদ্ধার করে কেএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাওয়াদের নাবিকরা। গতকাল শুক্রবার বিকালে পতেঙ্গার বাংলাদেশ মেরিন একাডেমি জেটিতে উদ্ধার করা জেলেকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। এ সময় তিনি যাদের সহযোগিতায় নতুন জীবন ফিরে পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষের মানবিকতায় তিনি মুগ্ধ। তাদের প্রচেষ্টায় আজ আমি এভাবে বেঁচে আছি, তারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, জাহাজটা যেভাবে ঘুরিয়ে আমাকে উদ্ধার করেছেন সেজন্যই আমি এখনও বেঁচে আছি। আমার কাছে এদের আচার ব্যবহার, স্নেহ-ভালোবাসা সব কিছুই ভালো লেগেছে।

সাংবাদিকদের সামনে রবীন্দ্রনাথকে উদ্ধারের বর্ণণা তুলে ধরেন এমভি জাওয়াদের ক্যাপ্টেন এস এম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘তখন সকাল ১১টা। আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাই, সে সাগরে ভাসছে। রবীন্দ্রনাথকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই আমি হাই-কমান্ড জানাই। উনারা আমাদের নির্দেশনা দিয়েছেন, যেকোনও মূল্যে তাকে উদ্ধার করার। এরপর আমাদের ক্রুরা খুব দক্ষতার সঙ্গে তাকে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথকে উদ্ধার করতে আমাদের জাহাজ পেছনে ঘুরাতে হয়েছে। এখানে টেকনিক্যাল অনেক টার্ম ছিল। মানবিকতার জায়গা থেকে আমরা আমাদের সবটুকু সমার্থ্য দিয়ে চেষ্টা করেছি তাকে উদ্ধার করতে। তাকে উদ্ধার করতে পেরে আমরা আনন্দিত।’

এদিকে শুক্রবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি করার পর ওই জেলেকে কোস্ট গার্ড কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পরে জানা যায়, ভারতীয় জেলে রবীন্দ্রনাথ দাসকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর