সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

brahmanbaria-picture-1.jpgd_ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পরিষদের নির্বাচনের জন্য ২৬ প্রার্থী রবিবার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদের জন্য ১৩ জন, ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদের জন্য আওয়ামীলীগ সমর্থকদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা এডঃ আব্দুর রাশেদ, এডঃ মোঃ আশরাফউদ্দিন মন্তু, মোখলেছুর রহমান, এস এমএ আলামিন আরেফিন,এডঃ জয়নাল উদ্দিন । বিএনপি সমর্থকদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ আবদুর রহমান, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, এডঃ নূরুজ্জামান লস্কর তাজুল ইসলাম ভূইয়া, । জামায়াতে ইসলামের প্রার্থী উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুবউদ্দিন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আজিজুল হক, জাতীয় পার্টির ওসমান উদ্দিন খালেদ। মহিলা ভাইস চেয়াম্যান পদের প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত রোকেয়া বেগম,তাহমিনা আক্তার, বিএনপি সমর্থিত শামীমা আক্তার ও শিরিনা আক্তার। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছে আওয়ামীলীগ সমর্থিত বর্তমান ভাইস চেয়ার ম্যান মোঃ শাহজাহান মিয়া ও শের আলম মিয়া , বিএনপির আবু সুফিয়ান সিদ্দিকী, মোঃ জয়নাল আবেদীন, জহির উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের লাল বাদশা, মোঃ ইসহাক, নির্দলীয় রয়েছেন জিয়াউল হক ও ইসলাম উদ্দিন । আগামী ১১ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ এবং আগামী ২৭ ফেব্রুয়ারী সরাইল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির