সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন আবিষ্কারের সময় থেকে বদলায়নি ব্লেডের মাঝখানের নকশা?

news-image

ব্লেড হলো এক ধরনের ধারালো অস্ত্র যা দ্বারা কোন কিছু কাটা হয়।নতুন অবস্থায় এটি খুবই ধারালো থাকে। যে কোম্পানিরই ব্লেড হোক না কেন, লক্ষ করলে দেখা যায় ব্লেডের ঠিক মধ্যখানে একটা নকশা থাকে, সেটা সবার ক্ষেত্রে একই রকম! কেন একই নকশা সকলেই তাদের তৈরি ব্লেডে ব্যবহার করে, তার কারণ সত্যিই বিস্ময়কর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই কাহিনির সূত্রপাতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে ব্লেডের জন্ম বৃত্তান্ত।

আজ থেকে এক শতাব্দীরও ঢের বেশি সময় আগের কথা। বিংশ শতাব্দীর সবে শুরুয়াৎ হয়েছে। ১৯০১ সালে জিলেট কোম্পানির প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প ব্লেডের নকশা তৈরি করেন। পরে ১৯০৪ সালে তৈরি হয় ব্লেড। ততদিনে ওই নকশার পেটেন্টও পেয়ে গিয়েছেন তিনি। আশ্চর্যজনক ভাবে, সেই আদি নকশা আর আজকে দিনে ব্যবহৃত নকশার মধ্যে কোনও ফারাক নেই।

সেই সময়ে রেজারের সঙ্গে ব্লেডকে সংযুক্ত করার সময়ে নাটবল্টু ব্যবহার করা হতো। সেই কারণেই ব্লেডের মধ্যে ওই নকশা তৈরি করা হতো। ওই নকশা অনুযায়ীই নাটবল্টুর সাহায্যে রেজারে আটকানো হতো ব্লেড। সেই থেকে ওই নকশাই চলে আসছে। প্রশ্ন আসতে পারে, অন্য কোম্পানি গুলি যখন ব্লেড বানানো শুরু করল, তারাই বা কেন জিলেটের নকশাটাই অনুকরণ করতে শুরু করল?

আসলে সেই সময়ে রেজার নির্মাণ করত একমাত্র জিলেটই। ফলে ওই রেজারের সঙ্গে মিলিয়ে ব্লেডের নকশা বানাতে গেলে ওই নকশাই তৈরি করতে হতো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক