,

হাল না ছাড়া এক জীবনযুদ্ধের নাম ‘ট্যাক্সিচালক শিরিন’

news-image

নিউজ ডেস্ক।। শিরিন সংগ্রামরত জীবন যোদ্ধা এক নারী। ভারতের মুম্বাই শহরে থ্রি হুইলার ট্যাক্সি চালিয়ে ৩ সন্তানসহ একটি পরিবারের সকল খরচ বহন করেন তিনি। ইতোমধ্যেই এই সাহসী নারীর গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। হিউম্যানস অব বোম্বাই নামে এক ফেসবুক পেজে উঠে আসে শিরিনের জীবন লড়াই। সেই শিরিনকে নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রধান সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

শিরিনের জন্ম রক্ষণশীল মুসলিম পরিবারে। বাবা-মার দাম্পত্যজীবন কখনোই সুখের ছিল না। ঝগড়া তাদের নিত্যদিনের সঙ্গী। এ কারণে শিরিন যখন খুব ছোট তখনেই তারা বাবা-মার বিচ্ছেদ ঘটে। এরপর তার মা অন্য একজনকে বিয়ে করেন। কিন্তু সমাজ এই দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে তার মাকে চরিত্রহীনা অপবাদ দেয়। সেই অপবাদ সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন শিরিনের মা। এদিকে বোনের যৌতুক দিতে না পারার কারণে শ্বশুরবাড়িতে নির্যাতন করে বিষপান করে হত্যা করা হয়। একমাত্র বাবাও আরেক বিয়ে করে আলাদা হয়ে গেলেন।

শিরিনের বৈবাহিক জীবনে ৩টি সন্তান থাকলেও মায়ের মতো টেকেনি সংসার অভাগি এই নারীর। তাই কোনো উপায় না পেয়ে সন্তানদের নিয়ে নেমে পড়লেন এই জীবনযুদ্ধে। এ বিষয়ে শিরিন বলেন, ‘তিনটা ছোট মুখ নিয়ে আমি রাস্তায় নেমে আসলাম। এমন দুঃসময়ে আমার কাছে কোনো অর্থও ছিল না। তখন ফুটপাতে বিরিয়ানি বেচতে শুরু করলাম। কিন্তু পুলিশ সেটি তুলে দিল। আমার স্বামী ছিল একজন ট্যাক্সি ড্রাইভার। তার মতো তখন আমিও ট্যাক্সি চালাতে শুরু করলাম।’

ট্যাক্সি চালিয়েই স্বচ্ছলতার মুখ দেখতে পাওয়া শিরিন এখন স্বপ্ন দেখেন সন্তানদের প্রতিষ্ঠিত করবেন। এমকি বাচ্চাদের কিনে দিতে চান মোটরকার। প্রথম দিকে অনেকেই তার সমালোচনা করতো। মেয়ে হয়ে ট্যাক্সি চালায় বলে কটু কথা বলত, অশ্লীল মন্তব্য করতেও ছাড়তো না। তবে অনেকেই আবার তার এই সাহসিকতার প্রশংসাও করতো। অনেক প্যাসেঞ্জার তাকে জরিয়ে ধরে বাহবাও দিয়েছে।

এক প্যাসেঞ্জারের স্মৃতিচারণ করে শিরিন বলেন, ‘একবার গাড়িতে এক ভদ্রলোক উঠেছিলেন। আমি যে নারী তিনি সেটা খেয়াল করেননি। ফলে ‘ভাই’বলে সম্বোধন করেছিলেন। পরে যখন তিনি বুঝতে পারেন, তখন মজা করে আমাকে ‘লেডি দাবাং’ বলে মন্তব্য করেন ওই ব্যক্তি।’

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল