সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“আমাদের ব্রাহ্মণবাড়িয়া” অনলাইনে সংবাদ প্রকাশের পর এনজিও কর্মীর হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেলেন ভুক্তভোগীরা

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : অবশেষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিও’র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাখার মাঠকর্মী সুজন চন্দ্র বর্মন ঋণ দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিলেন।সোমবার (৮ জুলাই) দুপুরে বিজ এনজিও’র সরাইল শাখার ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিনের হস্তক্ষেপে ভুক্তভোগী মহিলারা টাকা ফেরত পান।

উল্লেখ্য, সুজন বর্মন এখানে বীজ এর মাঠকর্মীর দায়িত্বপালনকালে বিভিন্ন সমিতির মহিলাদের কাছ থেকে ঋণ দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। উপজেলার কালীকচ্ছ এলাকার বাসিন্দা নাছিমা বেগমের কাছ থেকে ৬০ হাজার ও জুলেখা বেগমের কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। গত ৪ জুলাই ভুক্তভোগীরা সরাইল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এ নিয়ে গত শনিবার “আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম” অনলাইনে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট এনজিও’র কর্মকর্তাদের টনক নড়ে।

শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন বলেন, অনলাইন মিডিয়ায় এ সংক্রান্ত রিপোর্ট দেখে ভুক্তভোগীদের সামনে অভিযুক্ত সুজনকে উপস্থিত করে ঘটনার সত্যতা পাই। সকল ভুক্তভোগীদের সমস্যা আমি সমাধান করে দিয়েছি। সুজনের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভুক্তভোগী নাছিমা বেগম বলেন, আমরা টাকা ফেরত পেয়েছি। এতে সাংবাদিকদের কাছে আমরা কৃতজ্ঞ। এনজিও’র ম্যানেজার স্যার আমাদের সকল সমস্যা সমাধান করে দিয়েছেন। বীজ সমিতির কারোরই প্রতি আমাদের এখন আর কোনো অভিযোগ নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক