সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর নতুন সেতুতে যান চলাচল শুরু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত নতুন সেতু চলাচলের জন্যে খুলে দেওয়া হয়েছে। শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। ৫৯ কোটি টাকা খরচে এ সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে। গত ১৮ জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেয় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এ সেতুর উপর দিয়ে। ফলে নির্ধারিত সময়ের আগেই এ সেতুটি চালু করা হলো।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন  বলেন, পুরাতন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বেইলি সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখি। কিন্তু মেরামত কাজের জন্য মাঝে মধ্যে যাত্রীদের যানজটে দুর্ভোগ পোহাতে হতো। পরে রেলিংসহ ফুটপাত ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এজন্য দ্রুত সময়ে নতুন ব্রিজের কাজ শেষ করে শনিবার রাত সাড়ে ৮টা থেকে এ নতুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান এ প্রকৌশলী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক