সরাইল পানিশ্বর মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শনে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি
বিশেষ প্রতিনিধি, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর বাজার এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। আজ শনিবার(৬জুলাই) দুপুরে তিনি পানিশ্বর বাজার এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন।
এ ব্যপারে তিনি ভাঙ্গনের কবলে পড়া ক্ষতিগ্রস্থ লোকজনকে আশ্বস্থ করে বলেন পানিশ্বর বাজারসহ রাজাপুর গ্রামে মেঘনা নদীর ভাঙ্গন রোধে বেরিবাধঁ নির্মাণ করতে ইতিমধ্যেই আমি জাতীয় সংসদে দাবি জানিয়েছি। আশা করি শীঘ্রই জনস্বার্থে এখানে বেরিবাঁধ নির্মাণ করা হবে। এ সময় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম, উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একমাত্র ছেলে মাইনুল হোসেন তুষার, বিশিষ্ট আইনজীবি এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, দুলাল মাহমুদ আলী(ডি এম দুলাল), ছাত্রনেতা আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।










