,

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণী, টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ

news-image

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে পুলিশের হাতে আক্রান্ত এক কিশোরী। ঘটনাটি ঘটেছে ভারতের শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায়। কিশোরীকে বাড়ির সামনে থেকে সরাতে পুলিশের এ ধরনের আচরণ প্রকাশ্যে আসতেই দানা বাঁধছে বিতর্ক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। জানা গেছে, শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা সন্দীপ সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল এলাকারই ১৭ বছরের ওই কিশোরীর।

তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছে ওই যুবক। কিন্তু অবশেষে বিয়েতে বেঁকে বসে সন্দীপ। প্রেমিকের বিরুদ্ধে পুলিশ, প্রশাসনের দ্বারস্থ হয় ওই কিশোরী ও তার পরিবার। কিন্তু তাতে কোনো ফল মেলেনি। এরপরই প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেয় ওই কিশোরী।

বৃহস্পতিবার সকালে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে সে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাটিগাড়া ও এনজেপি থানার পুলিশ। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর ওপর চড়াও হন নারী ও পুরুষ পুলিশ কর্মীরা। মারধরের পর টেনেহিঁচড়ে ওই কিশোরীকে প্রেমিকের বাড়ির সামনে থেকে তুলে এনজেপি থানায় নিয়ে যায় তারা।

সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। ভিডিওতে দেখা গেছে, পুরুষ ও নারী পুলিশ কর্মীরা কিশোরীকে মারধর করছেন। কিন্তু কিশোরীকে মারধর আইন বিরুদ্ধ। কীভাবে আইনের বাইরে গিয়ে পুরুষ পুলিশ কর্মীরা আক্রমণ করলেন কিশোরীকে? যারা টেনে হিঁচড়ে নিয়ে গেলেন তাদের সবাই আদৌ পুলিশ কর্মী? এসব নিয়েই উঠছে প্রশ্ন।

জানা গেছে, আপাতত এনজেপি থানাতেই রাখা হয়েছে ওই কিশোরী ও তার অভিভাবককে। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সন্দীপ সরকার। তবে এ বিষয়ে কিশোরীর কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান