মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতি – তোমার পরিত্যাক্ত সন্তান, একবার পড়ে দেখুন, চোখে পানি চলে আসবে…

news-image

তোমার পরিত্যাক্ত সন্তান- মা” বলতো আমি কে? তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেয়া অামি সেই হতভাগা সন্তান। আমিই সেই যাকে লোক লজ্জার ভয়ে নর্দমায় একটা বাক্স বন্দি করে জ্যান্ত ফেলে এসেছিলে।

জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল? তুমি যখন বাক্স বন্দি করে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সবদিক তোমায় খুঁজলাম। চারিদিকে অন্ধকার আর অন্ধকার।

বুঝে নিলাম তুমি কাছে নেই। আমি তো তোমায় মা বলে ডাকতে শিখিনি তখনো। কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম।

জানো মা, আমার চিৎকারে তুমি এলেনা ঠিকই। কিন্তু রাস্তার কুকুর গুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিলো। আমি ভাবলাম কুকুর গুলো বুঝি আমায় মায়ের কাছে নিয়ে যাবে। কিন্তু না মা। ওরা তো আমায় খাওয়ার জন্য ছুটে এসেছিল।

একটা দুইটা কুকুর না মা। প্রায় ৫/৬ টা কুকুর। কি ধারালো দাঁত ওদের। অামায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিলো।

প্রথমে একটা কুকুর এসে আমায় নখ দিয়ে পাঁজরগুলো ছিড়লো। তারপর অারও দুইটা কুকুর আমার মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিলো। কি যন্ত্রনা হচ্ছিলো মা তুমি বুঝবেনা। বুঝলে কি আর আমায় ফেলে যেতে?

জানো মা, ওরা আমায় নিয়ে যখন টানাটানি করছিলো একটা সময় আমার যন্ত্রনাটাও কমে গেল। কমবে না কেন বলো? প্রাণটা তো তখন আর ছিল না মা?

জানি না কে তোমায় ভালবাসি বলে আমায় জন্ম দিয়ে গেলো। ও না হয় অমানুষ ছিলো। তুমি তো মা। তবে তুমি কেন আমায় ফেলে দিলে? যদি নিজের কথা এতোই ভাবতে, তবে জন্ম দিলেই বা কেন?

কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজার করে দিলে? ভালবাসার অর্থই কি মা এক বিছানায় রাত্রি যাপন করা? ভালবাসার অর্থ কি আমার মতো সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো?

তবে শোন মা, এমন ভালবাসা পাওয়ার আগেই আমি দুনিয়া ছেড়ে চলে গিয়েছি সেটাই ভাল হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক