সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিক্ষা করে ১৪ শতাধিক অসহায় শিশুকে অলোর পথ দেখিয়েছেন তিনি

news-image

৭০ বছর বয়সী সিন্ধুতাই সাপকাল বড় করেছেন ১৪ শতাধিক অনাথ শিশুকে। তাদের খাবার সংগ্রহ করেছেন, আশ্রয় দিয়েছেন। আর দিয়েছেন নিঃস্বার্থ স্নেহ, ভালোবাসা।

প্রকৃত পরিবারের স্বাদ পেল সেইসব অনাথরা, যাদের একদিন ফেলে যাওয়া হয়েছিল আস্তাকুঁড়ে। তার এই কাজ স্বীকৃত হয়েছে, পেয়েছে প্রায় সাতশ ৫০টি পুরস্কার। নতুন নামও দেওয়া হয়েছে তাকে, অনাথ জননী।

দারিদ্র্য, অতি প্রজননের ভারতে শিশুদের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা এক দৃষ্টান্তই বটে। দারিদ্র্যের কারণে অনেকেই সন্তানের জন্ম দিয়ে তাদের ফেলে রেখে চলে যায়। পরম মমতায় তাদেরই কুড়িয়ে বুকে তুলে নেন সিন্ধুতাই।

একজন দু’জন নয়, হাজারের ওপরে এমন সব শিশুর খাওয়া-পরার দায়িত্ব নিয়েছেন তিনি। মহারাষ্ট্রের পুণেতে চারটি অনাথ আশ্রম আছে তার। এর মধ্যে দু’টি মেয়েদের জন্য, দু’টি ছেলেদের জন্য। নিজের মেয়ে মমতা তাকে সাহায্য করেন। আর প্রথম পালিত পুত্রও সহায়তা করেন অনাথ আশ্রমগুলো পরিচালনার কাজে।

ফেলে যাওয়া শিশুদের বেশিরভাগই পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছেন নিজেদের জীবনে। কেউ কেউ এমনকি হয়েছেন আইনজীবী, ডাক্তার কিংবা অধ্যাপকও।

রেল স্টেশন,পরিত্যক্ত ভাগাড়, আবর্জনার স্তূপ, এমনকি রাস্তার কুকুরের মুখ থেকেও ছোট ছোট শিশুদের উদ্ধার করে সিন্ধুতাই ঠাঁই দিয়েছেন নিজের কোলে। একবার তার আশ্রমে কোনো অনাথ শিশু এলে কখনো তিনি তাদের তাড়িয়ে দেন না।

সরকার চালিত অনাথ আশ্রমগুলোর মতো তিনি কখনই ১৮ বছর হতে না হতেই তাদের বের করে দেন না। ‘১৮ বছরের পরেও বাচ্চারা আমার কাছেই থাকে। আমি তাদের বিয়ের ব্যবস্থাও করি। তারা সংসার পাতালে সেখানেও সাহায্য করি’, জানান সিন্ধুতাই।

তিনি আরো বলেন, ১৮ বছর হয়ে গেলেই তো তারা খুব বিচক্ষণ হয়ে যায় না। বরং এই সময়টাতেই আরো বেশি করে অভিভাবকের ভালোবাসা জরুরি। নয়ত বিপথগামী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাখির ডানা আছে মানেই সে উড়তে শিখে গেছে এমন ভাবাটা ঠিক নয়।

সিন্ধুতাই সাপকালের এই সেবামূলক কাজে আসার পেছনে রয়েছে তার নিজের জীবনের দুঃখ কষ্ট। খুব গরিব ঘরে জন্ম। নয় বছর বয়সে পড়াশোনা ছাড়তে হয় আর ১০ বছর বয়সে বিয়ে হয়ে যায় তার।

এরপর আরো ১০ বছর কাটে নানা দুঃখ দুর্দশায়। তারপর নয় মাসের অন্তসত্ত্বা অবস্থায় স্বামী তাকে ঘর থেকে বের করে দেয়। গোয়াল ঘরে সন্তানের জন্ম দেন তিনি। করুণ এই জীবন কাহিনীর স্মৃতিচারণ করতে করতে সিন্ধুতাই বলেন, গোয়ালে সন্তানের জন্ম দিলাম। মেয়ের নাড়ি পড়ে আছে দেখে নিজেই পাথর দিয়ে তা কাটলাম। তারপর আত্মীয় স্বজনের দুয়ারে দুয়ারে গেলাম, মায়ের কাছেও গেলাম। কেউ আশ্রয় দিল না। সবাই তাড়িয়ে দিয়েছিল আমাকে।

ভিক্ষা করে, ট্রেনে গান গেয়ে গেয়ে তিনি নিজের আর সদ্যোজাত কন্যার পেট চালিয়েছেন। সেই সময় রাস্তায় রাস্তায় তিনি অনেক অনাথকে দেখেছেন, তারই মতো বেঁচে থাকার লড়াই করছে। খাবার ভাগ করে খেতেন তাদের সঙ্গে, শুনতেন তাদের জীবনের কথা।

মৃত্যুপথযাত্রী একজন ভিক্ষুককে একটু খাবার আর পানি দিয়ে মনে হয়েছিল, পরের জন্য কিছু করতে পারাটাই জীবনের আসল কাজ। তখন থেকেই তার ইচ্ছা, সাধ্যমতো আশ্রয় আর খাবার তুলে দেবেন আশ্রয়হীন, অন্নহীনদের। নিজের জীবনের দারিদ্র্য বাধা হয়নি এই মহৎ কাজে। ৪০ বছর ধরে বহু গ্রাম ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিয়ে দান সংগ্রহ করেছেন। ভিক্ষা করে, গান গেয়ে পয়সা তুলে অনাথদের মুখে ভাত জুগিয়েছেন। অর্থ সাহায্যও পেয়েছেন অনেকের কাছ থেকে। তা দিয়েই তৈরি হয়েছে অনাথ আশ্রম। এভাবেই আশ্রয়হীন এক ভিখারিনি নিজেই হয়ে উঠেছেন ভারতের ‘অনাথ জননী’।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক