মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুন প্রজন্মের ‘আইকন’ সরাইলের শাহ আলী ফরহাদ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান ব্যারিস্টার শাহ আলী ফরহাদ প্রিন্স। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি।জানা যায়, আওয়ামী পরিবারের সন্তান প্রিন্স উপজেলা সদরের ছোট দেওয়ানপাড়ার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কির পুত্র।ছোটবেলা থেকেই শাহ আলী প্রিন্স মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগের রাজনীতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দীক্ষিত ছিলেন।

২০১১ সালে আওয়ামী লীগ রাজনীতির সাথে তিনি সরাসরি যুক্ত হন। গবেষণা, লেখালেখি, টকশোতে অংশগ্রহণ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার মাধ্যমে তিনি দলকে সহযোগিতা করেন। যার ফলে ২০১৫ সালে তাকে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মনোনীত করেন।
পরবর্তীতে ২০১৭ সালে তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মনোনীত হন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটিতে সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।দলীয় সূত্রে প্রকাশ- দলের প্রচার ও আন্তর্জাতিক সম্পর্ক ছাড়াও, রাজনৈতিক গবেষণা, দলের নেতাকর্মীদের দক্ষতা বৃদ্ধি, সুশীল সমাজ ও তরুণদের সাথে দলের সম্পর্ক বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন শাহ আলী ফরহাদ। শুধু নিজের দলেই নয়, সামগ্রিক রাজনীতিতেও তরুণ ও মহিলাদের নেতৃত্ব এবং অংশগ্রহণ বৃদ্ধিতে তিনি কাজ করে যাচ্ছেন।
২০১৬ সালে তিনি চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি তরুণ রাজনৈতিক প্রতিনিধি দলের সাথে পাঁচ দিনের সফরে চীন ভ্রমণ করেন। এছাড়াও তিনি জার্মানি, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও শ্রীলংকায় আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তাদের কাছ থেকে তিনি শিখতে চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশের উন্নয়নকে আরও তরান্নিত করা যায় এবং প্রশাসনিক, রাজনৈতিক ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করা যায়।
রাজনৈতিক দল ব্যবস্থাপনা ও স্থানীয় উন্নয়নের বিভিন্ন বিষয়ে তিনি প্রশিক্ষণ নিয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান – কনরাড আডেনাউয়ের ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রিপাকলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল থেকে।ব্যারিস্টার শাহ আলী ফরহাদ আগামীতে তার শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ও সততাকে কাজে লাগিয়ে, দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে, জেলার সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে একটি উন্নত ও আধুনিক টাউনশিপ হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক