সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ টাকার কয়েন পানিতে ভাসলেই ৫ কোটি টাকা!

news-image

১ টাকার কয়েন পানিতে ভাসলেই পাবেন ৫ কোটি টাকা! এমন সংবাদ শিরোনাম ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আসলে কি সত্য? এমন খবরের পর আশপাশের দোকান থেকে এই ১ টাকার কয়েন কিনতেও দেখা গেছে অনেককে।

বিগত সময়ও এই কয়েন বিভ্রান্তে পড়েছিল লাখ মানুষ। আবার নতুন করে এই শিরোনাম সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ে। তবে এ নিয়ে বির্তক সৃষ্টি হলেও এমন খবরকে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন সুশিল সমাজ।

বিশিষ্ট সাংবাদিক মাসউদুর রহমান বলেন, এটি একটি গুজব সংবাদ। এমনটি পৃথিবীর ইতিহাসে কোন দিন হয়নি। এমনকি আগামীতেও হবে না। এক শ্রেণির মানুষ সমাজের সহজ সরল মানুষগুলোকে বোকা বানানোর জন্য এমন খবর প্রচার করছে।

কলামিস্ট শিমুল বারী বলেন, এই খবর সম্পূর্ণ গুজব। মানুষের সাথে প্রতরণা করা ছাড়া আর কিছুই না। আমি বলবো এমন খবর থেকে সকলে দূরে থাকবেন। নিজে প্রতারিত হবেন না এবং অন্যকে প্রতারিত হতে দিবেন না।

রাজধানীর এক দোকানদার বলেন, বেশ কয়েকদিন ধরে এই ১ টাকার কয়েন নেয়ার জন্য আমার কাছে কয়েক জন লোক এসেছিল। আমার দোকানে এই কয়েন নেই। কিন্তু এমন খবর আমি কয়েক দিন ধরে শুনছি।

রাজধানীর শ্যামলীর এক ভিক্ষুক বলেন, আমার কাছে ১ টাকার কয়েন আছে কিনা জানতে চেয়েছিল কয়েকটি লোক। আমার কাছে না পেয়ে চলে গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর জরীপ ও পরিদর্শন বিভাগের সদস্য মো. মেহতাহ উদ্দীন খান বিডি২৪লাইভকে বলেন, এই কয়েন কি কাজে ব্যবহার করা হয় তা সঠিকভাবে জানা নেই। দামী কোন গহনা তৈরিতে ব্যবহার করা হতে পারে। আমার মনে হয় এটা রাজস্ব বোর্ডের কিছু না। এটা যদি এমন হয়ে থাকে তাহলে আমার থেকে বাংলাদেশ ব্যংকের কোন সদস্য বেশি বলতে পারবে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমাদের কাছে এমন খবর নেই। যদি এমন কোন তথ্য আমাদের কাছে আসে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিবো। আমি মনে করি এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। জনগণনের সাথে প্রতারণা করার জন্য এক শ্রেণির মানুষ এমন খবর রটাচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক