সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেই ফার্মেসিতে গিয়ে চিকিৎসা চাইল আহত কুকুরটি

news-image

বুদ্ধিমত্তা দিয়ে অবাক করে দিতে জুড়ি নেই কুকুরের। কখনো মৃত্যুর মুখ থেকে শিশুকে বাঁচাতে, কখনো মালিককে দুর্বৃত্তের হাত থেকে বাঁচাতে-এ রকম অনেক নজিরই আছে। এবার কুকুরের ভিন্ন একটি ঘটনা অবাক করেছে দিয়েছে মানুষকে।

ইন্ডিয়া টুডে জানায়, আঘাতপ্রাপ্ত হয়ে একটি কুকুর নিজেই ওষুধের দোকানে গিয়েছে চিকিৎসার জন্য। এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা যায়, তুরস্কের ইস্তানবুলের ঘটনা এটি। ভিডিওটিতে দেখা যায়, একটি ফার্মেসিতে গিয়ে বসে আছে পায়ে আঘাতপ্রাপ্ত হওয়া কুকুরটি। তার সঙ্গে ছিল না কোনো মালিকও। ধারণা করা হচ্ছে, রাস্তারই কুকুর ছিল সেটি। কোনো না কোনোভাবে আঘাত পেয়েছে সে।

২৯ সেকেন্ডের ছোট্ট ভিডিওটিতে যায়, ফার্মেসিতে এক নারী তাকে চিকিৎসা দিচ্ছে। যাওয়ার সময় কুকুরটি পা তুলে ও নারীর হাতে পা রেখে ধন্যবাদ জানানোর ভঙ্গিও করে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই নারী নাম বানু চেনগিজ। কুকুরটি ওষুধের দোকানে ঢুকলে সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। দেখেন, কুকুরটি আহত এবং তার পায়ে রক্ত ঝরছে। এতে বুঝে যান তিনি, সে চিকিৎসা চাইছে।

তখনই তিনি তার শুশ্রূষা করেন। আহত স্থান পরিস্কার করে সেখানে ওষুধ লাগিয়ে দেন। পরে কুকুরটিকে খাবার এবং পানিও খেতে দেন চেনগিজ।টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যে সাড়ে ১২ লাখবার দেখা হয়ে গিয়েছে। অনেকেই কুকুরের এমন বুদ্ধিমত্তায় মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে আবেগে আপ্লুতও হয়ে যান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক