থামল ২৬ ট্রেন, দায়ী ছোট একটি পোকা

news-image

জাপানের দক্ষিণাঞ্চলে ছোট একটি পোকার জন্য থামতে হলো ২৬টি ট্রেনকে। এতে প্রায় ১২ হাজার যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয় বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য দায়ী ছিল একটি ছোট্ট পোকা। ওই পোকাটি রেললাইনের বিদ্যুৎ পরিবহন ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছিল। এর ফলে কয়েক ডজন ট্রেন থেমে গিয়েছিল। জাপানের রেল বিভাগের কর্মকর্তারা বলছেন, রেললাইনের পাশে থাকা একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছিল ছোট পোকাটি। তাতেই অকেজো হয়ে গিয়েছিল যন্ত্রটি।

এ বিষয়ে জাপানের কিয়ুসু রেল বিভাগের কর্মকর্তারা জানান, পোকাটি রেললাইনের পাশে থাকা একটি বৈদ্যুতিক যন্ত্রে মধ্যে ঢুকে গিয়েছিল। এতেই অকেজো হয়ে গিয়েছিল যন্ত্রটি।রেলওয়ের এক মুখপাত্রের ভাষায়, ওই ছোট পোকাটির চলাফেরায় শর্ট সার্কিট হয় যন্ত্রে। পোকাটি পুড়ে মারা যায়। এতে বিদ্যুতের অভাবে থেমে যায় ট্রেন।’তবে জাপানের রেল বিভাগের কর্মকর্তারা এএফপি’কে বলছেন, এই ধরনের ঘটনা দুর্লভ।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির