মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ময়কর নীল চিংড়ি

news-image

নিউজ ডেস্ক।।আমরা সবাই কমবেশি সাদা বা বাদামি রঙের চিংড়ি দেখেছি। কিন্তু এবার নীল রঙের একটি চিংড়ির দেখা পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি সামুদ্রিক খাবারের রেস্তোরাঁয় পাওয়া যায় এই বিরল প্রজাতির চিংড়ি। এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর অনলাইনে তা ভাইরালও হয়ে গেছে। আর্নল্ড লবস্টার ক্লাম বার নামে ওই রেস্তোরাঁতে এ চিংড়িটি পাওয়া গেছে। প্রাণিবিজ্ঞানীরা জানিয়েছেন, দুই লাখ চিংড়ির মধ্যে একটি চিংড়ি এমন বর্ণ ধারণ করে।

জিনঘটিত ত্রুটির কারণেই এমনটা হয়েছে। ওই চিংড়ির কারণে মালিক নাথন নিকারসনের রেস্তোরাঁয় প্রতিদিন ভিড় বাড়ছে, সবাই একনজর ওই নীল চিংড়িটি দেখতে চায়। ব্যাপারটি স্থানীয় গণমাধ্যমকর্মীদেরও চোখে পড়ে। তারা রেস্তোরাঁর মালিক নাথনের সাক্ষাৎকার নেন। নাথন বলেন, এই প্রথম তিনি নীল রঙের চিংড়ি দেখেছেন। অন্য সব খাবারের সঙ্গে এটি জীবিত চলে এসেছিল তার রেস্তোরাঁয়। প্রথমে তিনি ভেবেছিলেন, কেউ তার সঙ্গে মজা করেছে।

তিনি চিংড়িটাকে মানুষদের দেখানোর জন্য কয়েক দিন রেস্তোরাঁয় রেখে দিতে চান। এর পর সেন্ট লুইস অ্যাকুরিয়ামে মাছটিকে দান করবেন। তিনি চান বিরল প্রজাতির এ চিংড়িটি বেঁচে থাকুক আর একে দেখে মুগ্ধ হোক সবাই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক