,

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ‘অনড় অবস্থান’; অতঃপর…

news-image

ভারতের জলপাইগুড়ির ধুপগুড়ি নামক একটি অঞ্চলে প্রেমিকাকে বিয়ের চাপ দিতে বাড়ির সমানে অনড় অবস্থানে বসেন রাকেশ রায়। কিন্তু বিয়ের পরিবর্তে রাকেশকে মারধর করে ওই এলাকার একটি হাসপাতালে ভর্তি করেছে প্রেমিকার পরিবার ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

জানা যায়, ধূপগুড়ি সাকোয়াঝোড়া এলাকার রাজধানী পাড়া এলাকার বাসিন্দা পুষ্প রায়ের (নাম পরিবর্তিত) সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল রাকেশ রায় নামে এক যুবকের। বিয়েও করতে চায় দু’জনে। কিন্তু বেকার ছেলের সঙ্গে বিয়ের ব্যাপারে পুষ্পর বাড়ির লোকের আপত্তি থাকায় বিয়ে হচ্ছিল না।

অবশেষে বিকেলে রাজধানী পাড়ায় পুষ্পর বাড়ির সামনে তাদের দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি একটি প্ল্যাকার্ডে সাঁটিয়ে প্রেমিকার বাড়িতে অনড় অবস্থানে বসেন প্রেমিক রাকেশ। কিছুক্ষণ পর পুষ্পর বাড়ির লোক এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বেধড়ক মারধর করে রাকেশকে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে।

ধূপগুড়ি হাসপাতালের বিছানায় শুয়ে রাকেশ জানায়, ‘দু’বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। আমরা দুজনেই সেকেন্ড ইয়ারে পড়ি। আমার সঙ্গে বিয়ে দেবে না ওদের বাড়ির লোক। আমি বলি আমরা দু’জনে পালিয়ে বিয়ে করবো। পুষ্প রাজি হল না। সে বলে আমার বাড়িতে এসে বলো। এরপর আজ শুক্রবার বিকেলে তাদের বাড়ির সামনে বসি।’ এই ঘটনা নিয়ে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি পুষ্পর পরিবারের পক্ষ থেকে। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর