সরাইলে ওরসের নামে দিনে রাতে জুয়া

sarail (joa) 08-01-15---মাহবুব খান বাবুল : সরাইলে ওরসের নামে দিনে রাতে চলেছে জুয়া। থানা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে চৌকিদার ধন মিয়ার পাহাড়ায়  কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় ফকির নান্নু শাহ’র ওরসে গত দুইদিন এ জুয়ার আসর বসেছে। সেখানে নিজে জুয়ার ঘর বসিয়ে পাহাড়ার দায়িত্বে ছিলেন চৌকিদার ধন মিয়া। সরজমিনে জানা যায়, গত বুধবার ছিল ওই মাজারে ওরসের শেষদিন। চৌকিদার ধন মিয়ার তত্বাবধানে ও পরিচালনায় দুইদিনের ওই ওরসে গত মঙ্গলবার রাত থেকেই দেদারছে চলছে জুয়া। প্রকাশ্যে হেঁসে খেলে জুয়া পরিচালনা করছেন ওই গ্রামের পিয়ারো মিয়ার ছেলে মন মিয়া ও রমজান মিয়ার ছেলে কালু মিয়া। দুইদিনই ফজর পর্যন্ত চলেছে জুয়া। সাথে ৫-৬ জন যুবক নিয়ে পাশে দাঁড়িয়ে পাহাড়া দিয়েছেন চৌকিদার ধন মিয়া। গনমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত একটু দূরে চলে যায় সে। কিছু জিজ্ঞেস করার আগেই বলতে থাকে ভাই আমি খেলা সম্পর্কে কিছুই জানি না।  

 

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির