,

উপজেলা চেয়ারম্যানকে আসামী করার প্রতিবাদে সরাইল বিএনপি’র বিক্ষোভ মিছিল

BNP Logo mainমাহবুব খান বাবুল : সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি এডভোকেট আবদুর রহমানকে পুলিশের মামলায় আসামী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে দলটি বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড়ে এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা যুবদলের সাবেক সম্পাদক জহির উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি নাজমূল আলম খন্দকার মুন্না, সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাঈল হোসেন উজ্জল ও সম্পাদক আবদুল জব্বার প্রমূখ। বক্তারা ২০ দলের ডাকা অবরোধ সরাইল সহ সারা দেশে সফল করার আহবান জানিয়ে বলেন, জেলা শহরে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষের ঘটনায় সরাইল বিএনপি’র সভাপতির কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। তাঁকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। উদ্যেশ্য প্রণোদিত ওই মামলা থেকে তাকে দ্রুত অব্যাহতি দেওয়ার আহবান জানায় বক্তারা। নতুবা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দিয়েছেন।

প্রসঙ্গতঃ গত ৬ জানুয়ারী সদর মডেল থানার উপ-পরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) মোঃ ইশতিয়াক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জেলা বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লা কচিকে প্রধান আসামী করে ৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ১৩ নাম্বার আসামী করা হয় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি এডভোকেট আবদুর রহমানকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ