,

সরাইলে মাদক প্রতিরোধে উদ্ভুদ্ধকরন কর্মশালা

B Baria Mapমাহবুব খান বাবুল : সরাইলে মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপি উদ্ভুদ্ধকরন কর্মশালা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে গর্ভন্যান্স প্রজেক্টের আওতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। প্রজেক্টের জেলা প্রশিক্ষক মোঃ মুজাঈদ খানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, সরাইল কলেজেরে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সরাইল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ নোমান মিয়া, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ, শিক্ষক এম এ হাসান, মোঃ আইয়ুব খান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, জাপা নেতা মোঃ রহমত হোসেন, প্রেস ক্লাবের সম্পাদক মোঃ বদর উদ্দিন, সাংবাদিক মোঃ শফিকুর রহমান, এনজিও প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান বাবুল, চেয়ারম্যান আবদুল জব্বার ও আবু মুছা উসমানী মাসুক প্রমূখ।

বক্তারা সরকারের মহৎ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রত্যেকে স্বস্ব অবস্থানে থেকে মাদকের কুফল মানুষকে বুঝাতে হবে। শিক্ষার্থীদের জন্য মাদকের খারাপ দিক গুলোর উপর পাঠদানের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক অভিভাবক তাঁর সন্তানের খুঁজ খবর রেখে সঠিক ভাবে পরিচালনা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও পারিবারিক ক্ষেত্রে মাদকের ভয়াল থাবা সম্পর্কে ধারনা দিতে হবে। তবেই সম্ভব একদিন এ দেশে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ