সরাইল সড়কের ফলক উম্মোচন

sarail pic (roads) 04.01.15মাহবুব খান বাবুল : সরাইলে নবনির্মিত পাকা একটি সড়কের ফলক উম্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা। আজ রোববার দুপুরে উপজেলার আঁখিতারা গ্রামে তিনি গন্যমান্য লোকদের নিয়ে এ ফলক উম্মোচন করেছেন। স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি এমপি’র চেষ্টায় ও উপজেলা প্রকৌশলীর দফতরের ব্যবস্থাপনায় আঁখিতারা সার্কোলার রোড হইতে তিয়োরকোনা পর্যন্ত সড়কটি নির্মান ও পাকাকরনের কাজ সমাপ্ত হয়েছে। ৫২০ মিটার দৈর্ঘ্য এ সড়কটি নির্মান করা ছিল ওই এলাকার জনগনের দীর্ঘদিনের দাবী। পাকা সড়ক পেয়ে তারা এখন দারুন খুশি। আজ রোববার দুপুরে এমপি আনুষ্ঠানিক ভাবে ওই সড়কের ফলক উম্মোচন করে মোনাজাত করেছেন। এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

  

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির