,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দূর্ঘটনায় একজন নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল,   ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর উল্টে কাদির মিয়া (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বেড়তলা এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদির উপজেলার বৈশ্বর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। এ ঘটনায় কালা মিয়া (৩৫) ও ইমাম হোসেন (২৬) নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, বেড়তলা এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাক ও লরির সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে গিয়ে তিনজন আহত হন।
পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতে পাঠানো হলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। লরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর