,

সরাইলে দূর্ধর্ষ চার ডাকাত গ্রেপ্তার

arrest_logo_1-18_18098সরাইলে দূর্ধর্ষ চার সড়ক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিভিন্ন স্থানে স্থানীয় কিছু ডাকাত দীর্ঘদিন ধরে পরিবহনে নিয়মিত ডাকাতি করছে। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপপরিদর্শক (এস আই ) ইশতিয়াকের নেতৃত্বে পুলিশ গত বৃহস্পতিবার রাতে সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে অভিযান চালায়। এ সময় তারা সড়ক ডাকাত  ফিরোজ মিয়ার পুত্র পাবেল (২২) ও জমির মিয়ার পুত্র হেলাল (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ওই দুই ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গত শুক্রবার গভীর রাতে মহাসড়কের পাশে ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে পরিবহন ডাকাত সর্দার লিয়াকত মিয়ার পুত্র সাব্বির (২৭) ও ইমরান (২৩) কে গ্রেপ্তার করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশাদ আলী বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।  

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর