সরাইলে তুলার গোডাউনে আগুন
মাহবুব খান বাবুল : সরাইলে তুলার গোডাউনে অগ্নিকান্ডে আড়াই লক্ষাধিক টাকার মালামাল ভস্বিভূত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের নিজ সরাইল এলাকায় তাজুল ইসলামের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিখান শিখা ধাউধাউ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দৌড়ে এসে আগুন নেভাতে সহায়তা করেন। খবর পেয়ে পুলিশের পাশাপাশি জেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। ততক্ষনে আগুন নিয়ন্ত্রনে চলে আসে। মালিক তাজুল ইসলাম জানায়, তার প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।











