মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে নীতিমালা ভঙ্গ করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন : বসত বাড়ি ধসে পড়ছে

news-image

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইলে নীতিমালা ভঙ্গ করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে এলাকার অনেক বসতবাড়ি সহ কৃষি ভূমি ধসে পড়ছে। ভূক্তভোগী লোকজন এতে বাধা দিলেও এসবে নজর না দিয়ে স্থানীয় বালু সিন্ডিকেট সদস্যরা। তারা দেদারসে ড্রেজার মেশিন চালিয়েই যাচ্ছেন। অপরদিকে বিষয়টি দেখেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে।

উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে সরেজমিন গিয়ে দেখা যায়, দক্ষিণ কালীকচ্ছ গ্রামের নাথপাড়া এলাকায় নাল ভূমিতে ড্রেজার মেশিনে ছিদ্র করে মাটির তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। লম্বা পাইপ দিয়ে এখানকার উত্তোলন করা বালু পাশেই অন্তত ৬০০ ফুট দূরে ফেলা হচ্ছে। এতে এই ভূমিতে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। এতে পাড়ের মাটি ধীরে ধীরে ভেঙ্গে গর্তে পড়ছে। অথচ পাশেই রয়েছে বেশকিছু ঘরবাড়ি।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা নিরীহ মানুষ। কিছু বলতে গেলে আমাদের সমস্যা হতে পারে। এইভাবে এখান থেকে বালু উত্তোলন করা হলে, আমাদের ঘরবাড়ি হুমকির মুখে পড়বে। অরপদিকে দেখা গেছে, ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ফসলি মাঠের একটি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে বেশকিছু দিন যাবত স্থানীয় একটি বালু সিন্ডিকেটের সদস্যরা।

কৃষি আবাদি জমির ভূগর্ভস্থ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে এখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে আশপাশ কৃষি জমি ধসে পড়ছে।

স্থানীয় কৃষক মোঃ জালাল মিয়া, রহমত হোসেন, আকবর মিয়া সহ অনেকে জানান, এইভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষকের জমি এখন হুমকির মুখে।স্থানীয় ইউপি সদস্য বলেন, এভাবে বালু উত্তোলনের ফলে এখানকার বেশকিছু ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আমি এখানে বালু উত্তোলনে বাধা দিয়েছি, তবে তারা এ বাধা মানছেন না।

এ বিষয়ে কালীকচ্ছ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বলেন, এইভাবে বালু উত্তোলন অবৈধ এবং বালুমহাল ব্যবস্থাপনা ও মাটি সংরক্ষণ আইন ২০১০ লঙ্ঘন। জমির মালিক ইচ্ছে করলেই নিজের জমি থেকে এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে পারেন না।

স্থানীয় জনপ্রতিনিধি জানান এইভাবে বালু উত্তোলন করায় মানুষের বসতভিটা ও কৃষি জমি এখন হুমকির মুখে পড়েছে। বসতমাটির নীচে লম্বা পাইপ ব্যবহার করে ড্রেজার মেশিন দিয়ে তারা যেভাবে বালু উত্তোলন করছে, এতে ভবিষ্যতে এখানকার মানুষের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিষয়টি নিয়ে বার বার প্রশাসনের সাথে আলাপ হয়েছে। কিন্তু এসবের বিরুদ্ধে কেন জানি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক