,

সরাইলের দুই ইউনিয়ন পুরুষ শূন্য, ২৪ জন আটক, ভ্রাম্যমান আদালতে সাজা

sarail pic-02, 21.12আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ইউনিয়নবাসীর মধ্যে দিনভর সংঘর্ষের পর রাতে পুরুষ শূন্য হয়ে পড়েছে ঐ দুই ইউনিয়নের কয়েকটি গ্রাম। এদিকে সন্ধ্যার পর ঐ এলাকা থেকে ২৪ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঐ ২৪ জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন এই আদালত পরিচালনা করেন। ১৫ দিন থেকে সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত সাজা দেয়া হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার সকালে মাইকে ঘোষনা দিয়ে সরাইলের কালিকচ্ছ ও নোয়াগাও ইউনিয়নের কয়েক হাজার লোক সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশসহ আহত হয় শতাধিক লোক। ভাঙ্গচুরের শিকার হয় ১০ টি ঘরবাড়ি। কমপক্ষে ১২ টি বনের কুঞ্জে আগুন ধরিয়ে দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী দুপুর ২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে ঐ দুটি ইউনিয়ন। সন্ধ্যার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এসময় ২৪ জনকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানা যায়- শনিবার রাতে নোয়াগাও গ্রামের মোটর সাইকেল চালক পারভেজ ও কালিকচ্ছের সূর্যকান্দি গ্রামের পিকআপ ভ্যান চালক বাবুর মধ্যে গাড়ির সাইড দেয়া নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরে রাতেই তাদের দু-গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে আজ সকাল ৭ টায় আবার দু-পক্ষের কয়েক হাজার লোক স্থানীয় মনিরবাগ গ্রামের খালি মাঠে জড়ো হয়ে ব্যাপকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে দুপুর ২ টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা। পরে অতিরিক্ত পুলিশ,আমর্ড পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৪১ রাউন্ড রাবার বুলেট,৪০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করতে হয়। সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে ২৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কাউসার ও জিদানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ