মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শতভাগ ভোট না পড়লে জিতে যাবেন ধানের শীষ প্রার্থী

news-image

অনিয়ম ও গোলযোগের কারণে বন্ধ হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের তিন কেন্দ্রে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ কার্যক্রম।এ আসনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তিন কেন্দ্রে মূলত দুইজন প্রার্থীর মধ্যেই লড়াই হবে। এরা হলেন- বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এ আসনের ১৩২ কেন্দ্রের মধ্যে ১২৯ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে সাত্তার পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট আর মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। স্থগিত কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৪। মূলত এই তিন কেন্দ্র নির্ধারণ করবে কে হাসবেন বিজয়ের হাসি। সাত্তার ইতোমধ্যে মঈন থেকে ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে রয়েছেন। তাই সুষ্ঠু ভোট হলে সাত্তারই বিজয়ের হাসি হাসবেন বলে মনে করছেন তার কর্মী-সমর্থকরা। কারণ শতভাগ ভোট না পড়লেই জিতে যাবেন ধানের শীষ প্রার্থী সাত্তার।এদিকে, ভোটগ্রহণ চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন কেন্দ্রেরর প্রত্যেকটিতে ২৪ জন পুলিশ সদস্য ও ১২ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের ১৩টি মোবাইল ও ৭টি স্ট্রাইকিং টিম এবং র্যাব ও বিজিবির ২ প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে জানতে চাইলের জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার) মো. মনিরুজ্জামান ফকির  বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।উল্লেখ্যে, অনিয়ম ও গোলযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরে পুনঃভোটগ্রহণের জন্য ৯ জানুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক