রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫০ পিস ইয়াবাসহ সরাইলে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান-(২৯) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সরাইল-অরুয়াইল সড়কের রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আরমানের বাড়ি সদর উপজেলার হারিয়া গ্রামে। সে ওই এলাকার আলী মিয়ার ছেলে আরমান। সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।