,

সরাইল আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

sarail pic -15-12-14মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছে দলটির একাংশের নেতা কর্মীরা। গতকাল রোববার সকালে সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হালিমের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের বারিউড়া নামক স্থানে এ মানববন্ধন হয়েছে। তবে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য সকাল থেকে সেখানে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন ছিল। কর্মসূচি পালনকালে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ ও দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৩ বছর পর অতিসম্প্রতি সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষনা করেছে জেলা কমিটি। এ কমিটিতে স্থান পাননি বর্ষীয়ান নেতা আবদুল হালিম সহ অনেকেই। তাই কমিটি ঘোষনার পর থেকেই দলটির একাংশের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মিটিং করে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে জেলা কমিটির বিরদ্ধে প্রতিবাদ করার সিদ্বান্ত নেন পদ বঞ্চিতরা। ওদিকে পূর্ব ঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ছিল অত্যন্ত সতর্ক অবস্থানে। থানা পুলিশের পাশাপাশি সকাল থেকেই মহাসড়কে অবস্থান নেয় আর্মড পুলিশ সহ এক প্লাটুন দাঙ্গা পুলিশ। মহাসড়ক বন্ধ বা মিছিল শ্লোগানে ছিল পুলিশের নিষেধাজ্ঞা। সকাল ১১টায় আবদুল হালিমের নেতৃত্বে লোকজন মানববন্ধন পালনের উদ্যেশ্যে মহাসড়কের দক্ষিণ পাশে দাড়িয়ে শ্লোগান দিতে থাকলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা আবদুল হালিম, এ আই মনোয়ার উদ্দিন মদন ও যুবলীগের আহবায়ক মাহফুজ আলী। বক্তারা বলেন, জেলা আ’লীগ সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে এ আহবায়ক কমিটি গঠন করে সরাইলে আ’লীগের রাজনীতিকে কবর দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে। তাদের এ সিদ্বান্ত আমরা মানি না। শেখ হাসিনার নির্দেশ না পাওয়া পর্যন্ত পূর্বের কমিটিই বহাল থাকবে। তারা মনগড়া আহবায়ক কমিটি গঠনের জন্য সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে দায়ী করে তার বিরুদ্ধে অশ্লিল ভাষায় শ্লোগান দেন।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ