,

ব্রাহ্মণবাড়িয়ায় জামাই-শ্বশুরের লড়াই

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জামাতাকে ঠেকাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শ্বশুর অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য।

এদিকে জিয়াউল হক মৃধার জামাই জাপার মনোনীত প্রার্থী হিসেবে এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া মনোনয়নপত্র দাখিল করেন।

গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। তবে জামাতা-শ্বশুরের এই লড়াই ওই নির্বাচনী এলাকায় বেশ আগ্রহের তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জামাতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে-এমন সংবাদে শ্বশুর জিয়াউল হক ক্ষোভ প্রকাশ করেন। পরে শ্বশুর তার কর্মী-সমর্থকদের নিয়ে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। সূত্র: দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর