,

ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনে অনলাইন জরিপে অধ্যক্ষ শাহজাহান সাজু বিপুল ভোটে বিজয়ী

news-image

ব্রাহ্মণবাড়িয়া-০২(সরাইল-আশুগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাদুর শহর আশুগঞ্জ’ নামে একটি ফেইসবুক পেইজের জরিপে অনলাইনে বিপুল ভোটে বিজয়ী হন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা ও জাতীয় শিক্ষক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। নতুন প্রজন্মের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক দুই ছাত্রনেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এবং মঈন উদ্দিন মঈনের মধ্যে এই জরিপ পরিচালিত হয়। ফেইসবুক ব্যবহারীকারিগন অলাইনে ব্রাহ্মণবাড়িয়া-০২ নির্বাচনী এলাকায় ভোটারগন এই জরিপে তাদের মতামত ব্যক্ত করেন। গত ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই ভোট চলে।

জরিপে মোট ৭৩২ জন ফেইসবুক ব্যবহারকারী তাদের ভোট প্রয়োগ করেন। সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা ও জাতীয় শিক্ষকনেতা, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু সর্বোচ্চ ৫৪২ ভোট পেয়ে বিজয়ী হন । নিকটতম প্রার্থী মঈন উদ্দিন মইন ১৮৬টি ভোট পান। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু পান ৭৫% এবং মঈন উদ্দিন মইন পান ২৫% ভোট।

উল্লেখ্য এর আগে ১ থেকে ৩ নভেম্বর জাদুর শহর আশুগঞ্জ ফেসবুক গ্রুপ পেইজে আরেকটি জরিপ পরিচালিত হয় ঐ জরিপে অধ্যক্ষ শাহজাহান সাজু সর্বোচ্চ ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। ঐ জরিপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় প্রার্টির ছয় জন প্রার্থীর পক্ষে ভোটাররা ভোট প্রয়োগ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর