,

সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে শিশুসহ আহত ১১, বাড়িঘর ভাংচুর-লুটপাট

att111111111111প্রতিনিধি : শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ১১জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাটের শিকার হয়। জানা যায়, উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের কুচনি বুড্ডা গ্রামের উত্তর পাড়ার অলি আহাদ গোষ্ঠীর আমজাদ মৃধার বিয়ে হয় দক্ষিণ পাড়ার সামছুর রহমানের গোষ্ঠীর নাসিমা আক্তারের। বিয়ের পর থেকে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে দক্ষিণ পাড়র রিপন (২২) ও জাবেদ (২০) কৃষি জমিতে কাজ করার জন্য উত্তর পাড়ায় যায়। এসময় আমজাদ মৃধার লোকজন তাদের মারধোর করে। এ খবরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দুপুরে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ছড়িয়ে পড়লে শিশুসহ কমপক্ষে ১১জন আহত হয়। আহতদের মধ্যে সাইদুল মৃধা (৩২), শফিকুল মৃধা (৪০), আজিজুল মৃধা (২৮) জাবেদ মৃধা (৪৫),সালেক মৃধা (৪০)ও রুব রহমান (৫৫), নাইমা (০৮), মনোয়ারা (০৭), মতি মিয়া (৩৫), তাহাজ্জুল (২৫), হাফিজুল (২৫), দ্বীন ইসলাম (২২) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। বিকাল সাড়ে তিনটার দিকে জেলা সদর হাসপাতালে সাইদুল মারা গেছেন। আহতদের মধ্যে অলি আহাদের ছোট ভাই সাইদুল হক মৃধা মারা গেছে। এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সরাইল থানার ওসি তদন্ত আব্দুল হক জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।


 

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর