শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল প্রেস ক্লাবের মত বিনিময় সভায় এম পি—প্রেস ক্লাবের ভবন নির্মানে দ্রুত ব্যবস্থা নিব

sarail press club picসরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। গত শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। টানা দ্বিতীয়বার এ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় প্রেস ক্লাবের সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানায়। প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ূব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এম পি বলেন, জায়গা এবং নিজস্ব ভবনের অভাবে সরাইল প্রেস ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছেন। সাংবাদিকরা সর্বদাই জনগনের স্বার্থে কাজ করেন। যাদেরকে আমরা জাতীর বিবেক বলে জানি। তারা এ ভাবে চলতে পারে না। দেশ এবং জাতীর স্বার্থে প্রেস ক্লাবের সদস্যদের ভূমিকার ভূঁয়ুশী প্রশংসা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রেস ক্লাবের নিজস্ব জায়গা ও ভবন নির্মানে পর্যায়ক্রমে সহায়তা করার আশ্বাস দেন। সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবদুর রাশেদ, সরাইল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল ও সদস্য মোহাম্মদ আলী প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা