,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা,শ্মশান ও খেলার মাঠের জায়গা রক্ষায় বিক্ষোভ

majlispurআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের শশ্মান,খেলার মাঠ,কালীমন্দির ও মাদ্রাসার জায়গা নিয়ে আশ্রয়ন প্রকল্প নির্মানের প্রতিবাদে গতকাল দুপুরে ব্রাক্ষণবাড়িয়া শহরে বিক্ষোভ করেছে ঐ এলাকার সর্বস্থরের মানুষ। এরআগে সকালে স্থানীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তারা উল্লেখিত জায়গায় আশ্রয়ন প্রকল্প নির্মান কাজ বন্ধ করার দাবী জানান।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল সরকারকে ভুল বুঝিয়ে মজলিশপুর গ্রামের শতাধিক বৎসরের প্রাচীন শ্মশানের জায়গা এবং এর পূর্ব পাশে অবস্থিত কালিমন্দির ও কালিপূজার ভিটা,সংলগ্ন খেলার মাঠ ও মাদ্রাসার জন্যে বন্দোবস্ত আনা জমিতে আশ্রয়ন প্রকল্প নির্মানের পায়তারা করছে।অথচ উল্লেখিত জায়গাসমূহ স্ব-স্ব মহলের হাজার হাজার লোক তাদের প্রয়োজনে ব্যবহার করে আসছে। সাংবাদিক সম্মেলনে অবিলম্বে এই তৎপরতা বন্ধ করা না হলে কঠোর কর্মসূচী পালনের ঘোষনা দেয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মজলিশপুর শ্বশ্মান,খেলার মাঠ,মাদ্রাসার জমি রক্ষা কমিটির আহবায়ক শাহরিয়ার মো: ফিরোজ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার হিন্দু সম্প্রদায়ের নেতা সুভাষ পাল,বিষ্ণপদ,এডভোকেট নাসির,সাজিদুর রহমান,জেলা লোকাল বাস মালিক সমিতির সেক্রেটারী নিয়ামত খান, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুবিদ আলী প্রমুখ।  

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ