,

শোকসভায় সরাইল বিএনপিতে সংঘর্ষ, আহত ৩০

clashসরাইল উপজেলা বিএনপির নেতা আইয়ুব আলীর শোকসভায় দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৩০ জন।আজ শুক্রবার সন্ধায় নয়াগাও ইউনিয়নের শেখ আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ হয়।তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতা আইয়ুব আলীর শোকসভায় প্রধান অতিথির দাওয়াত দেয়াকে কেন্দ্র করে দুই দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার বিকেলে শোকসভা চলাকালে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের আহত হয় অন্তত ৩০ জন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আরশাদ জানান, পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর