এক বছরের মধ্যে জাতীয়ছাত্র সমাজ বাংলাদেশের এক নম্বরছাত্র সমাজে পরিনত হবে-এড জিয়াউল হক মৃধা

tnব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা  জাতীয় ছাত্র  সমাজ চুন্টা ইউনিয়ন  শাখার  দ্বি-বার্ষিক  সম্মেলন  শনিবার অনুষ্ঠিত  হয়েছে।  চুন্টা  মুক্ত  মঞ্চে  আয়োজিত  সম্মেলনে প্রধান  অতিথি  ছিলেন  জাতীয়  পার্টির  কেন্দ্রীয়  ভাইস চেয়ারম্যন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হকমৃধা।  তিনি বলেন,  বিগত দিনে বাংলাদেশের  ছাত্র  সমাজ সবধরনে  আন্দোলনে  অগ্রনী  ভুমিকা  পালন  করেছে।  আমি মনে  করি  আগামী  এক  বছরের  মধ্যে  জাতীয়  ছাত্র  সমাজ বাংলাদেশের  এক  নম্বর  ছাত্র  সমাজে  পরিনত  হবে।  তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের নামে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে তা বন্ধ করতে হবে। এবং অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান।সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় ছাত্র সমাজ সরাইল উপজেলা সভাপতি আলমগীর মিয়া উজ্জল।জাতীয়  ছাত্র  সমাজ  চুন্টা  ইউপি  সভাপতি  মো:  জালাল আহাম্মেদ  এর  সভাপতিত্বে   বিশেষ  অতিথির  বক্তব্য  রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক এড: আব্দুল হামিদ  ভাসানী,  ছাত্র  সমাজ  কেন্দ্রীয়  সাধারণ  সম্পাদক মিজানুর  রহমান  মীর,  জাতীয়  ছাত্র  সমাজ  কেন্দ্রয় সহ সভাপতি  জিয়াউর  রহমান  জিয়া,  কেন্দ্রীয়  যগ্ন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সরাইল উপজেলা জাতীয় পার্টির  সদস্য  সচিব  হুমাউন  কবির,  যুগ্ন  সদস্য সচিব এমদাদুল হক সালেক, যুগ্ন সদস্য সচিব প্রফেসর জিয়াউর রহমান লাভলু, এম এ মজিব বক্স, বিল্লাল হোসেন।

এর আগে বিকেল  ৪টা ১৫ মিনিটে একটি বিশাল  মটর  শোভা যাত্রা  নিয়ে  সম্মেলনের  প্রধান  অতিথি  এড:  জিয়াউল  হকমৃধা  মঞ্চে  আসলে  স্থানীয়  এলাকাবাসী  ও  শত  শত নেতা কর্মীরা  তাকে  স্বাগত  জানান।  সম্মেলনে  মমিন মিয়াকে সভাপতি, ইব্ররাহীম মিয়াকে সাধারণ সম্পাদক,সাজিদুর রহমান সজিবকে যুগ্ন সাধরন সম্পাদক ও মো:জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির