,

তারেকের হত্যার হুমকিতে রত্নার ফুফু নিপা এখন হাসপাতালে

Atonko-100x68মাহবুব খান বাবুল : ডাকাতি কালে কলেজ ছাত্রী রত্নাকে হত্যার দায়ে বর্তমানে জেলহাজতে রয়েছে তারেক। হত্যা কান্ডের বেশ কিছুদিন আগে রত্নার ফুফু ও স্কুল ছাত্রী নিপাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছিল তারেক। তাই রত্না খুন হওয়ার খবর শুনা মাত্র জ্ঞান হারিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে নিপা। গত মঙ্গলবার গুরুতর অসুস্থ্য নিপাকে সরাইল জেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তিনদিন ছিল সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে সে বাকরুদ্ধ। রত্না পারিবারিক সূত্র জানায়, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নিপা আকতার। বয়সে ছোট হলেও রত্না আপন চাচাত ফুফু। তারা দুজন বান্ধবীর মত একসাথে খেলাধুলা ও চলাফেরা করত। একে অপরের প্রতি ছিল অত্যন্ত আন্তরিক। রত্না ও নিপা এক সাথে বাড়ি থেকে বের হয়ে কথা বলতে বলতে যেত বাড়ির পাশে মহাসড়কে। সেখান থেকে রত্না চলে যেত ইসলাপুর কলেজে আর নিপা যেত সরাইলে তার বিদ্যালয়ে। আবার বিকেল বেলা দুজন এক সাথে আড্ডা দিত। তাদের আসা-যাওয়ার পথে তারেক, বাবলু , মেহেদীরা প্রায়ই উত্তক্ত করত। লজ্জায় অনেক সময় বাড়িতে এসে বলতো না। তারেক একদিন নিপাকে সরাসরি বলেছিল তোদের দুজনকেই হত্যা করে ফেলব। ভয়ে এ কথাও গোপন করেছিল রত্না ও নিপা। গত শনিবার রত্না হত্যার খবর পাওয়ার পরই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় নিপা। কারন তারেক বাহিনীর হুমকির কথা নিপার মনে পড়ে যায়। যা ছিল সবার অজানা। নিপার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত সরাইল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিছানায় মাঝে মধ্যে নিপা হাত পা টেনে কেঁপে উঠে। আর ফেলফেল করে চোখ দিয়ে শুধু চেয়ে থাকে। বাকরুদ্ধ নিপা ইশারায় কথা বলার চেষ্টা করে। হাসপাতালের দরজার দিকে তাকিয়ে এ্যা এ্যা বলে চিৎকার দিয়ে উঠে। তার অবস্থার অবনতি দেখা দিলে গত মঙ্গলবার জেলা সদরের ল্যাব এইড প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাগজে লিখে নিপা জানায়, তারেক সহ কয়েকটি ছেলে আমাকে ও রত্নাকে হত্যার হুমকি দিয়েছিল। রত্নাকে ওরা খুন করে ফেলেছে। এখন আমাকে খুন করতে আসতেছে। আমি মাঝে মধ্যে দেখি ওরা আসতেছে। প্রসঙ্গতঃ গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় একদল সংঘবদ্ধ ডাকাত ডাকাতিকালে রত্নাকে খুন করে ফেলে। পিটিয়ে আহত করে রত্নার বাবা উসমান ও ভাই ইয়াছিনকে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করলেও মোটা অংকের টাকার বিনিময়ে চারজনক ছেড়ে দিয়েছে। বাদীর এজহারও গ্রহন করেনি পুলিশ। বাদীর কাছ থেকে জোর পূর্বক সাদা কাগজে সাক্ষর আদায় করেছে পুলিশ। এ অভিযোগ গুলো বাদী উসমানের।  
 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর