,

মেয়ের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন জোহরা

accedentমাহবুব খান বাবুল : মেয়ে নাজমা বেগমের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন জোহরা বেগম (৪৮)। আজ সকাল সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় মেসার্স জিলানী ফিলিং ষ্টেশন সংলগ্ন স্থানে সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, জোহরা বেগম সদর থানার বিরাশার এলাকার সেলু মিয়ার স্ত্রী। তিনি এক ছেলে ও কন্যা সন্তানের জননী। গত মঙ্গলবার তিনি মেয়ে নাজমা বেগমের স্বামীর বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর গাঙ্কুল হাটিতে বেড়াতে এসেছিলেন। দুইদিন বেড়ানোর পর আজ (২০/১১/১৪) ভোরে তিনি বাড়িতে যাওয়ার জন্য ছটফট করতে থাকেন। মেয়ে নাজমার নিষেধ সত্বেও তিনি সকাল ছয়টায় বিরাশার যাওয়ার উদ্যেশ্যে বেড়িয়ে পড়েন। সকাল সাতটায় মহাসড়ক দিয়ে হাঁটার সময় ট্রাক বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন জোহরা। সড়কের পাশে তার লাশ পড়ে থাকে দুই ঘন্টা। খবর পেয়ে সকাল সাড়ে নয়টায় জোহরার স্বজনরা লাশ নিয়ে যান বাড়িতে। বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর