,

সরাইলের দেওড়ায় বৃক্ষরোপণ, সাধারণ জ্ঞান, বক্তৃতা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়ায় বৃক্ষরোপণ, সাধারণ জ্ঞান, বক্তৃতা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দেওড়া আত তাক্বওয়া ইসলামী যুব সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভিয়েশন ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন জোম্মান চৌধুরী। সাবেক শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান ছায়েফ উল­াহ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজক গ্রামীণ ফোনের লিড প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক আব্দুর রহিম।

মাওঃ সালমান হায়দার ও রিয়াসাদ আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এড. কামরুজ্জান আনর্সারী, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরমান মিয়া, দারুল উলোম দেওড়া হাফেজ সাহেব বাড়ি মাদ্রাসার মুহতামীম মাওঃ নূরুল্লাহ আজাদ, সাবেক ইউপি সদস্য ইয়াছিন মিয়া, ডেইলী এসিয়ান এইজ এর সিনিয়র সাব এডিটর মোঃ সুজন মিয়া, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিবাবক প্রতিনিধি আমিনুল ইসলাম চৌধূরী, দেওড়া বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আরাফাত উল্লাহ ঠাকুর প্রমূখ।

পরে অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর