বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মামলায় সাক্ষী হওয়ার অপরাধে যুবক গুরুতর আহত

B Baria Mapসরাইল  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আদালতে সাক্ষ্য দেওয়ার আগের দিন মামলার সাক্ষী এক যুবককে উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করেছে মামলার আসামী ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার শাহবাজপুর গ্রামে। আহতের নাম আলন মিয়া-(৩০)। তিনি শাহবাজপুর গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে। আহত আলন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতে ১২টি সেলাই দিতে হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ১৬ জুন শাহবাজপুর গ্রামের শাহ মোঃ ছোবাহান এর ছেলে শাহ মোঃ কাইয়ুম মিয়া সরাইল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মোঃ আলন মিয়াকে সাক্ষী দেওয়া হয়। বৃহস্পতিবার  আলন মিয়ার আদালতে সাক্ষ্য দেওয়ার কথা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আলন মিয়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শাহবাজপুর প্রথম গেইটে সাদেক মিয়ার দোকানে গেলে মামলার আসামী মহরম আলীর ছেলে জীবন, ফজল হকের ছেলে সুমন, মামলার আসামী মামুন, কামাল, বিল্লাল, আইয়ূব আলী, তাদের সহযোগী শাহীন, জহিরসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন অতর্কিতভাবে আলন মিয়ার উপর হামলা করে। হামলাকারীরা আলন মিয়াকে উপর্যপুরি কুপিয়ে তার বাম হাত ক্ষত-বিক্ষত সহ বেদম পেটায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত আলন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম হাতে ১২টি সেলাই দিতে হয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
 

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে