,

মাথাব্যথার জন্য কাজ করবে রিমোট কন্ট্রোল

h3

স্বাস্থ্য ডেস্ক : মাথাব্যথা সারাতে আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। এসে গেছে ব্রেন পেসমেকার। এটি দিয়ে রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যাবে মাথাব্যথা। তবে কিছু বিশেষ কারণে মাথা যন্ত্রণা হলেই ব্যবহার করা যাবে এই পেসমেকার।
মুম্বাইতে কিছুদিন আগে ব্রিটিশ নাগরিক জর্জ জনসনের (৩২) মস্তিষ্কে অস্ত্রোপচার করে বসানো হয় এই পেসমেকার। বুকের বাঁ দিক থেকে গলার পেছন পর্যন্ত সংযুক্ত করা হয়েছে এই পেসমেকারের মাধ্যমে।
ব্যাংক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার কারণে অফিসে বহুক্ষণ অংকের হিসাব করতে হয় জর্জকে। এক বছর আগে থেকে হঠাৎ ক্রনিক হেডেক শুরু হয় তার। পরীক্ষার মাধ্যমে জানা যায় অক্সিপিটাল নিউরোলজিয়ায় আক্রান্ত তিনি। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের মাথাব্যথা মাইগ্রেনের সঙ্গে গুলিয়ে ফেলা হয়। অস্ত্রোপচারের পর তাকে এখন শুধু নিয়ন্ত্রণ করতে হবে একটি কয়েন সাইজের সেন্সর প্যাড যা সংযোগ করা হয়েছে তার বুকে লাগানো রিমোট কন্ট্রোলের সঙ্গে।
জর্জ বলেন, ‘আমি যখনই বুঝতে পারি ব্যথা ফিরে আসছে আমি বুকের সেন্সর প্যাডে হাত রাখি। আমার গলার পেছনের পেসমেকারে সাহায্যে আমার মাথার ব্যথা কন্ট্রোল করে এই সেন্সর প্যাড। অল্প বয়সে আমার প্রায় সারাক্ষণই মাথা ধরে থাকত। একসময় সেটা চলে গিয়েছিল। কিন্তু গত বছর ফিরে আসে। ব্রিটেনে চিকিৎসার খরচ খুব বেশি হওয়ায় মুম্বাইতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিই।’
মুম্বাইয়ের জসলোক হাসপাতালে তার অস্ত্রপচার করেন নিউরোসার্জন ড. পরেশ দোষী। ব্রিটেনে যে অস্ত্রোপচারের খরচ পড়ত প্রায় ২২ লাখ রুপি সেখানে মুম্বাইতে পড়েছে মাত্র ১১ লাখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর