ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দুই গাড়ির সংর্ঘষে নিহত ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বৈশামুড়া নামক স্হানে কাভার্ড ভ্যান ও পিকআপের   সংঘর্ষে সিরাজ মিয়া (৪২) ও লোকমান হোসেন (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল  নয়টার এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি জেলার বিজয়নগর উপজেলায় বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
ভজন দাস ও সাধু দাস নামে আরও দুইজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্হানীয়রা জানান,  ঢাকা-সিলেট মাহসড়কের বৈশামুড়া এলাকায় সিলেট অভিমুখী একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছের পোনাবোঝাই অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সিরাজ  ও হেলপার লোকমান হোসেন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির