সরাইলে গাঁজা ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা

news-image

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে ২ গাঁজা ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলার ইদ্রিছ মিয়া (৫৫) ও আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মোঃ হানিফ (৩২)। সরাইল থানা সূত্রে জানাযায়, মাদক ব্যাবসায়ীরা মৌসুমী ডেওয়া ফলের নিচে অভিনব কায়দায় লুকিয়ে এক কেজি আ্ড়াই শত গ্রাম গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমান আদালত ইদ্রিছ ও হানিফ কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান শেষে গাঁজাগুলো ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন আটককৃত ইদ্রিছ মিয়াকে এক বছর ও মোঃ হানিফ মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির