শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে জাতীয় সমবায় দিবস পালিত

BBaria Mapসরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “ আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়” এ শ্লোগানকে সামনে রেখে যথাযথ ভাবে পালিত হয়েছে ৪৩ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে শনিবার সকালে স্থানীয় সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে  উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে র‌্যালি শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আইন উদ্দিনের সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া ও স্থানীয় বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান অতিথি বলেন, সরকারি কর্মকর্তাদের অনিয়ম দূর্নীতি ও কাজের প্রতি অনিহার কারনে সমবায় আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। বিদেশী পুঁজি আহবান করতে করতে দেশকে বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সুযোগে উন্নয়নের নামে কথিত এনজিও’রা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। আমি চাই ইউনিয়ন পর্যায়ে অন্তত: তিনটি করে সমবায় গড়ে উঠুক।